Public Beta · নবম–দশম শ্রেণি · SSC · ফ্রি

মুখস্থ নয়, বুঝে শেখো

SSC-র পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, উচ্চতর গণিত আর আইসিটি, ২৫২টি সিমুলেশন, সহজ নোট, অনুশীলন আর একজন AI মেন্টর দিয়ে। বাংলা বা ইংলিশ ভার্সনে, যেকোনো ফোনে।

ফ্রি শুরু করো
আগে একটা চালিয়ে দেখো

১৩৮০ কোটি বছর, এক স্ক্রলে

  1. ০ সেকেন্ডসবকিছু তখন অকল্পনীয় গরম আর ঘন
  2. প্রথম সেকেন্ডজায়গাটাই বড় হতে শুরু করল
  3. ৩ মিনিটতৈরি হলো প্রথম হিলিয়াম নিউক্লিয়াস
  4. ৩ লক্ষ ৮০ হাজার বছরআলো প্রথমবার মুক্তি পেল
  5. ২০ কোটি বছরের মধ্যেপ্রথম তারাগুলো জ্বলে উঠল
  6. ১০০ কোটি বছরের মধ্যেতারাগুলো মিলে ছায়াপথ
  7. ৯২০ কোটি বছরসূর্য আর তার গ্রহগুলো
  8. প্রায় ১০০০ কোটি বছরপৃথিবীর সমুদ্রে প্রথম প্রাণ
  9. ৩৮০ কোটি বছর ধরেএকটাই জীবনবৃক্ষ, তার শাখায় সব প্রাণ
  10. এখনমহাবিশ্বের একটা অংশ এখন প্রশ্ন করে: কেন?
  11. তুমিসেই প্রশ্ন থেকেই offSchool

এবার তোমার পালা

আমরা খুব কম জানি। তাই প্রশ্ন করি।

offSchool-এ পড়া শুরু হয় একটা প্রশ্ন দিয়ে। আগে নিজে অনুমান করো, চালিয়ে দেখো, তারপর বোঝো। SSC-র পাঁচটি বিষয়ের পুরো সিলেবাস এভাবেই সাজানো।

সিমুলেশন

২৫২টি সিমুলেশন। প্রতিটি একটা প্রশ্ন।

মান বদলাও, চালাও, নিজের চোখে দেখো কী ঘটে। প্রতিটি সিমুলেশন সিলেবাসের একটা টপিকের সঙ্গে মেলানো।

একটা চালিয়ে দেখো

আগে প্রশ্ন, তারপর সূত্র

একটা বাস্তব সমস্যা। আগে অনুমান করো, তারপর সিমুলেশন চালিয়ে মিলিয়ে দেখো।

  1. ১অনুমান করো
  2. ২চালিয়ে দেখো
  3. ৩নামটা শেখো

আবিরআমি আবির। চলো, একটা প্রশ্ন দিয়ে শুরু করি, বইয়ের সূত্র পরে।

কীভাবে শেখায়

একটা প্রশ্ন থেকে পুরো অধ্যায়

  1. সিমুলেশন

    মান বদলাও, নিজের চোখে দেখো কী ঘটে।

  2. নোট ও সূত্র

    প্রতিটি টপিকের সহজ নোট, প্রতিটি অধ্যায়ের সূত্র এক পাতায়।

  3. অনুশীলন

    MCQ আর সৃজনশীল প্রশ্ন, সাথে সাথে উত্তর মিলিয়ে নাও।

  4. AI মেন্টর

    আটকে গেলে জিজ্ঞেস করো, ধাপে ধাপে দেখিয়ে বুঝিয়ে দেবে।

  5. রিভিউ

    যা শিখেছ, ভুলে যাওয়ার ঠিক আগে আবার ফিরে আসে।

SSC · NCTB

SSC-র পাঁচটি বিষয়

মহাবিশ্বের ইতিহাসে যে ক্রমে এসেছে, সেই ক্রমে সাজানো।

বাংলা ভার্সন ও ইংলিশ ভার্সন, দুটোই। অ্যাপের ভাষা আলাদা করে বেছে নেওয়া যায়।

এরপর যা আসছে

SSC তো সবে শুরু

HSC বিজ্ঞান: একাদশ ও দ্বাদশ শ্রেণি

বিজ্ঞানের পাঁচটি বিষয়ই আসছে, একই পদ্ধতিতে: আগে অনুমান, তারপর সিমুলেশন চালিয়ে বোঝা।

  • পদার্থবিজ্ঞান
  • রসায়ন
  • জীববিজ্ঞান
  • উচ্চতর গণিত
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

লেভেল আপ: সিলেবাসের বাইরে

স্কুলের পড়া থেকে বাস্তব দুনিয়ায় যাওয়ার সেতু। ভবিষ্যৎ যা দিয়ে গড়া হচ্ছে, তা শেখো নিজের হাতে বানিয়ে।

  • প্রোগ্রামিংপ্রথম দিন থেকেই নিজের কোড লেখো আর চালাও
  • AI ও মেশিন লার্নিংযন্ত্র কীভাবে ডেটা থেকে শেখে, নিজে চালিয়ে দেখো
  • রোবটিক্সসেন্সর, মোটর আর কোড দিয়ে চলে এমন যন্ত্র বানাও

Claude · ChatGPT

Claude বা ChatGPT ব্যবহার করো?

offSchool যুক্ত করে নাও। তোমার AI অ্যাপ তখন NCTB সিলেবাস, আমাদের নোট আর অনুশীলনের প্রশ্ন দিয়ে পড়াবে।

কীভাবে যুক্ত করবে দেখো

অভিভাবকদের জন্য

আমরা কোনো বিজ্ঞাপন দেখাই না, তথ্যও বিক্রি করি না। সাইন আপের সময় শিক্ষার্থী একটা টিক দিয়ে জানায় যে অভিভাবক রাজি। অ্যাকাউন্ট আর তার সব তথ্য যেকোনো সময় মুছে দেওয়া যায়।

গোপনীয়তা ও ব্যবহারের শর্ত

প্রায়ই জিজ্ঞেস করা প্রশ্ন

offSchool কী?

offSchool বাংলাদেশের নবম–দশম শ্রেণির (SSC) শিক্ষার্থীদের জন্য সিমুলেশন-ভিত্তিক শেখার অ্যাপ। NCTB সিলেবাস অনুযায়ী প্রতিটি পাঠ একটা বাস্তব সমস্যা দিয়ে শুরু হয়: শিক্ষার্থী আগে অনুমান করে, সিমুলেশন চালিয়ে যাচাই করে, তারপর ধারণা ও সূত্রটা শেখে।

কোন কোন বিষয় পড়া যায়?

SSC-র পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, উচ্চতর গণিত এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি), NCTB সিলেবাসের সব অধ্যায় ও টপিক।

সিমুলেশন দিয়ে শেখা কেন কাজে দেয়?

নিজে অনুমান করে তারপর ফল দেখলে ভুল ধারণাটা চোখের সামনে ভাঙে, আর সঠিক ধারণাটা মনে থাকে। মুখস্থ না করে কেন এমন হয় তা বোঝা যায়, তাই নতুন ধরনের প্রশ্নেও কাজে লাগানো সহজ হয়।

বাংলা ভার্সন আর ইংলিশ ভার্সন দুটোই কি আছে?

হ্যাঁ। ভর্তির সময় তোমার ভার্সন বেছে নাও; অ্যাপের ভাষা আলাদা করে যেকোনো সময় বাংলা বা ইংরেজিতে বদলানো যায়।

মেন্টর কীভাবে সাহায্য করে?

যেকোনো পড়ার প্রশ্ন লিখে বা খাতার ছবি তুলে জিজ্ঞেস করো। মেন্টর পাঠ্যবই থেকে উত্তর খোঁজে, দরকার হলে একটা সিমুলেশন বানিয়ে ধাপে ধাপে চালিয়ে দেখায়, আর তোমার সমাধানের কোন ধাপে ভুল তা দেখিয়ে দেয়।

অভিভাবকের সম্মতি কেন লাগে?

শিক্ষার্থীরা সাধারণত অপ্রাপ্তবয়স্ক, তাই মা-বাবা বা অভিভাবকের রাজি থাকা দরকার। সাইন আপের সময় শিক্ষার্থী সম্মতির ঘরে একটা টিক দিয়ে সেটা জানায়, কোনো কোড বা ফোন নম্বর লাগে না। অভিভাবক চাইলে যেকোনো সময় অ্যাকাউন্ট ও তার সব তথ্য মুছে দিতে বলতে পারেন।

offSchool কি ফ্রি?

হ্যাঁ। সব সিমুলেশন, নোট আর অনুশীলন সবার জন্য ফ্রি, আর প্রতিটি অ্যাকাউন্ট প্রতি মাসে মেন্টর প্রশ্ন, খাতা যাচাই ও লেখা উত্তরের মূল্যায়নের একটা ফ্রি ভাগ পায়। আরও বেশি লাগলে পেইড প্ল্যান আসছে, দাম ও প্ল্যানের পাতায় দেখো।

offSchool-এ “Beta” লেখা কেন?

২০২৬ সালের অক্টোবরে offSchool সব শিক্ষার্থীর জন্য Public Beta হিসেবে চালু হয়েছে। প্রতিটি বিষয়, সিমুলেশন, নোট আর অনুশীলন ব্যবহারের জন্য তৈরি; Beta মানে আমরা এখনো প্রতি সপ্তাহে অ্যাপটাকে আরও ভালো করছি, তাই মাঝেমধ্যে কোনো ভুল চোখে পড়তে পারে। যেকোনো পাতা থেকে জানাও, আমরা ঠিক করে দেব। সিমুলেশন, নোট আর অনুশীলন ফ্রি-ই থাকবে, আর প্রতিটি আপডেটের পরও তোমার অগ্রগতি থেকে যাবে।

যোগাযোগ

কিছু বলার আছে? আমাদের লেখো।

কোনো প্রশ্ন বা পরামর্শ থাকলে, কিংবা কোনো ভুল চোখে পড়লে জানাও। প্রতিটি মেসেজ আমরা নিজেরা পড়ি।

আমাদের একটা মেসেজ পাঠাও

এই ঠিকানায় উত্তর পাঠাব। অন্য কোনো কাজে এটা ব্যবহার করা হবে না।

যা জানাতে চাও, খুলে লেখো।

আজকের প্রশ্নটা দিয়েই শুরু করো

পাঁচটি বিষয়, ২৫২টি সিমুলেশন, তোমার ফোনেই।

ফ্রি শুরু করো

Google বা ইমেইল দিয়ে সাইন ইন · কোনো টাকা লাগে না